Posts

সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা........ /মুক্ত লিখনী

Image
  সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা___ হে প্রাণ প্রিয় সন্তানেরা! হক ও বাতিলের সংঘাতে আমরা আজ দিশেহারা । বাতিল হক্বের লেবাস ধারণ করে সর্বত্র তার মিশন চালু করতে অধির । ফলে বাতিল ছেয়ে গেছে চতুর্দিক । ধর্ম আর অধর্মের মধ্যে পার্থক্য করা এখন কঠিন । বন্ধুর বেশে এসেছে শত্রু । ইহুদী-নাসারার সুদূর প্রসারী চতুর্মুখী হামলায় মুসলিম উম্মাহ আজ পথহারা। ফলশ্রুতিতে সর্বময় পাপের রাজ্য কায়েম হয়েছে পুরো সমাজে। ত্যাগের পরিবর্তে ভোগ । সাধনার পরিবর্তে বিলাসিতা । সাহসের পরিবর্তে ভীরুতা। সমষ্টিগত চিন্তার পরিবর্তে ব্যক্তি চিন্তা । জ্ঞান-বিজ্ঞানের  সবত্র অপব্যবহার । মানবতা বিরোধী কর্মকাণ্ডে সমাজ আজ কলুষিত । এতো কিছুর পরও আমরা ভুলে গেছি আমাদের সোনালী অতীত। বিক্ষিপ্ত হয়ে  নিজেদের নিয়েই মত্ত আছি । ইরান, ইরাক, আফগান, সিরিয়া, ইয়ামেন, কাশ্মীর, আরাকান,ফিলিস্তান সহ পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম ভূখণ্ডে প্রতিনিয়ত কাফের-মুশরিকরা মুসলিমদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে । বৃষ্টির মতো গুলি আর বোম্বিং করে মুসলিম নারী, শিশু সহ নিরস্ত্র সাধারণ লোকদের হত্যা করছে ।মুসলিমদের প্রথম কিবলাও আজ অবরুদ্ধ ! কাফের-মুশরিকরদে...

" সোনালী মুখ " __লেখকঃ আরাফাত ইয়াসিন

Image
  ~ সোনালী মুখ ~ মা মানে হাজারো স্বপ্ন,  মা মানে একরাশ অনুপ্রেরণা। মা মানে ভালোবাসা আজন্ম, বুকভরা কষ্টেও সন্তানের সুখ করা কামনা। মা শব্দটি এক অক্ষরের, কিন্তু এর ওজন, মাধুর্য্যতা অনেক।  শব্দটির ভিতরে লুকিয়ে আছে, কত যে না জাগা রাত,  হিসেব করতে পেতে হবে বেগ। এ শব্দের ভিতরে লুকিয়ে রয়েছে,  অজানা সব মিথ আর রহস্য, যদি গল্পগুলো শুনে নাও তুমি, কান্নায় বুক ভাসাবে অবশ্য। মা শব্দটিতে মিশে আছে গোধুলীর আলোয় ভেজা সোনালী মুখ, ভোরের রিমঝিম বাতাসে সন্তানের জন্য আঁতকে  উঠা প্রাণ। প্রিয়দের খুনসুটিতে হারিয়ে যাওয়া তনুমন,  কষ্ট আর ক্লান্তি ভরা বুক নিয়েও সর্বদাই খাড়া রাখা নিজ  কান। শত দুঃখের মাঝেও নিজের কোলে রেখে সন্তানের মাথা,  ছড়া কাটে, কলি কাটে স্নিগ্ধ পূর্ণিমার আলোয়। ছোট্ট শিশুর ভীষণ কান্না জাদুকরী মন্ত্রে দেয় থামিয়ে, দূর করে দেয় সকল ঝঞ্ঝা বান সকল ভয়। শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে অমূল্য রতন, রবের অপার করুণা, "মায়ের পদতলে সন্তানের বেহেশত"[১] বলে গেছেন ইয়া রাসূলাল্লাহ।  নয় মাসের ব্যাথার সাগরে উতলে উঠা ভয়ংকর ঢেউ, পারি দিয়ে যে আপন করেছে আমায় সে মা ছাড়া আর নয়তো কেউ...

পাহাড় ছুবো____/আরাফাত ইয়াসিন

Image
পাহাড় ছুবো  মাথার ঘাম পায়ে ফেলে করে যারা কাজ, তাদের বুকে গুলি কেনো বলো আমায় আজ। শিকাগো যেমন রক্তে ভেসেছিলো বহুদিন পূর্বে, বাঁশখালি ও রঞ্জিত হলো রক্তের স্রোতে একই সুরে। বারো ঘণ্টার বদলে আট ঘণ্টার দাবি যেরকম  উঠেছিলো,  বাঁশখালিতেও ভায়েরা আমার নামাজ ইফতারের সময় চেয়েছিলো। শ্রমিক অধিকার আদায়ের পরেও শ্রমিকেরা কেন শোষিত, কাদের জন্য এত ফাঁকফোকড় কাদের করতে  তোষিত।  একটি দেশে শ্রমিকেরা না হয় পেলোই পূর্ণ অধিকার,  বাংলার মতো অনেক দেশেও শ্রমিকেরা খাচ্ছে প্রহার। নবিজী হতে জানি ঘাম শুকাবার পূর্বেই তাদের দিবো প্রাপ্য টাকা, তবুও শ্রমিক মজুরদের পকেটটা থাকে পুরোই কেনো  ফাঁকা? শ্রমিকের উপর হাজারো নিষ্পেষণ বলে না তো তারা কিছুই, হুংকার দিয়ে গর্জে উঠুক যত শোষণই হোক আমরা পাহাড় ছুবোই। ছিনিয়ে আনবো আমাদের অধিকার ঘাম আর রক্ত  দিয়ে, আর কত শোষিত হবো এবার  প্রতিশোধ নিবো নিজ হাতে নিয়ে। ✍️রচয়িতাঃ আরাফাত ইয়াসিন 

জেগে ওঠো হে বিশ্বাসী! ________/ফারজানা আক্তার কেয়া

Image
  জেগে ওঠো হে বিশ্বাসী!  চলছে তোলপাড় চতুর্দিকে উঠবে কবে সত্যের ঢেউ হৃদয়ে। জাগবে কবে মুসলিম? থাকবে আর কত ঘুমিয়ে? হয়েছে সময় হে মুসলিম, সিংহশাবকরা ওঠো জেগে। দাও তুমি হুংকার, যে হুংকারে আসবে আবার, বিশ্ব নিখিলে মুসলিমদের অধিকার। হবে আবার সত্যের জয়গান, করবে সকলে শান্তিতে বসবাস। ফিরিয়ে আনতে হবে,  খোলাফায়ে রাশেদিনের,  সেই সোনালি যুগ। করো তোমরা মিথ্যাকে বয়কট।  🖋️লেখিকাঃ  ফারজানা আক্তার কেয়া 

অনন্তজীবনের ইচ্ছেরা____(কবিতা)___কবি__আয়েশা সিদ্দিকা মীম

Image
অনন্তজীবনের ইচ্ছেরা  গোধূলি বেলার লালচে আকাশ  তব সৃষ্টির অনুপম প্রেরণা বারেবারে বদলায় রঙটা আকাশের  মেঘের ঘুড়ি ভুলিয়ে দেয় যত যাতনা স্নিগ্ধ রাতের এক পশলা বৃষ্টি   তব রহমের অনুভূতি বাড়িয়ে দেয় যত নেক আকুতি  সেই মনোমুগ্ধকর জান্নাতের প্রতি সূর্য রাঙা রঙিন প্রভাতে  এ ছোট্ট জীবন সাজাতে মন দেই মধুর কুরআনে তব কন্ঠে পরপারে আর-রহমান শুনতে ইচ্ছেরা সব পাখির ডানায় ভর করে যায় পেরিয়ে তেপান্তর মধুমাখা স্বপ্নে জীবন জড়িয়ে মেহমান হতে চাই অসীম অনন্তের..। 🖋️লেখিকাঃ আয়েশা ছিদ্দিকা মীম